নবীনগরে বাইক দুর্ঘটনায় নিহত ২ আহত ১।
মাজহারুল ইসলাম বাদল।
ব্রাক্ষনবাড়িয়ার নবীনগরে রাধিকা সড়কের নারুই ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল এক্সিডেন্টে ২ ছাত্রদল নেতা নিহত হয়েছে।
এই ঘটনায় আরো তিনজন আহতের খবর পাওয়া গেছে,২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নারুই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম ৬নং এর সৌদিআরব প্রবাসী রফিক মিয়ার ছেলে মো: রাব্বি ( ২৩) ও শ্রীরামপর ইউনিয়নের মো: মোবারক মিয়ার ছেলে, মাহিম খন্দকার (২২) আহত হয়েছেন শ্যামগ্রাম ইউনিয় বিএনপির সভাপতি বায়জিদ আহমেদ এর ছেলে ও নবীনগর কলেজ শাখা ছাত্রদল সভাপতি, ইয়াছিন আরাফাত রিমন (২৪) ঘটনাস্থলে আরো দু’জন আহতের খবর পাওয়া গেছে, এখনো তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায় নারুই ব্রিজের সামনে দুইদিক থেকে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পরে,জানাযায়, একটি মোটরসাইকেলে ২ জন ও অন্যটিতে ৩ জন আরোহী ছিল।
পরে স্থানীয়রা তাদের ব্রাক্ষনবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।
এই বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবতী ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ঘটনার সততা নিশ্চিত করে বলেন,নিহত দুইজন আমাদের ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলেন ও আহত রিমন নবীনগর কলেজ শাখা ছাত্রদলের বর্তমান সভাপতির দায়ীত্বে আছেন।
হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান,দুর্ঘটনায় উদ্ধারকৃত দু’জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এবং আহতদের ভর্তি করে জরুরী সেবা দেয়া হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,নিহত দু’জনকে জেলা সদরে পাঠানো হয়েছে,এবং আহতদের প্রয়োজনিও চিকিৎসা চলছে, তিনি আরো জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক তদন্তের মাধ্যমে কিভাবে কি হয়েছে বিস্তারিত জানাব।





