সারাদেশ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত ব্যবসায়ী আয়নাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের ভুয়া পদবী ব্যবহার করে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভুক্তভোগীর স্বজনরা অংশ নেন। এতে প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আয়নাল হোসেনকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং তার সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করতে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী আয়নাল হোসেন বলেন, “আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। অথচ আমাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচয়ে মামলায় জড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন এবং ‘নামাজ ঘর মানবসেবা সংস্থা’র মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কদমতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,