সারাদেশ

জাতীয় পুষ্টি সপ্তাহে বালিয়াডাঙ্গীতে এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

মোঃ মিলন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“পুষ্টি বৈষম্যের অবসান, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সাবেক কোষাধ্যক্ষ মাজেদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার পেশ মোহাম্মদ সরকার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৮০টি এবং বালিয়াডাঙ্গী থানা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৪০টি পুষ্টিকর খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল কলা, ডিম, খেজুর ও বিস্কুটসহ পুষ্টিসমৃদ্ধ খাবার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে কাজ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,