জাতীয় সারাদেশ

এক ঝলক বজ্রেই থামল জীবনের গল্প, কাঁদছে স্বজনরা

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেরা বেগম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে সাহেরা বেগম বাড়ির পাশের বাইরে গেলে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল বজ্রপাতের সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,