সারাদেশ

সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অটোভ্যান চালক জাহের আলী আকন্দ হত্যা মামলার এক সন্দেহভাজন পলাতক আসামিকে ঢাকায় যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (০২ মে) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা’র যৌথ অভিযানে শনিবার (২ মে) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার তেলিজান এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্র জানায়, গত ২১ এপ্রিল সলঙ্গা থানার ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহতের ছেলে মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,