সারাদেশ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা জেলা চ্যাম্পিয়ন শ্যামনগরের মীরগাঙ প্রাইমারী স্কুল

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির পূর্ব মীরগাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শুক্রবার(১মে) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে বালিকাদের খেলায় তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শ্যামনগর উপজেলার ১৬৫ নং পূর্ব মীরগাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল  জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের নিকট থেকে তারা ট্রফি গ্রহণ করে। বালিকা দল হিসাবে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জ্ঞাপন করেছেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক,শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য যে,এই নিয়ে তিনবার  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা দল হিসাবে জেলা চ্যাম্পিয়ন হয় ১৬৫ নং পূর্ব মীরগাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়।এবং উপজেলা চ্যাম্পিয়ন পাঁচবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,