জাতীয় সারাদেশ

হাজীগঞ্জে ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা; ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,

চাঁদপুরের হাজীগঞ্জে যুব দলের সদস্য সচিব, মোস্তফা কামাল নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ধর্মীয় আইন (শরিয়া আইন) নিয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে। উক্ত পোস্টে তিনি শরিয়া আইন সম্পর্কে চরম সমালোচনামূলক মন্তব্য করেন বলে জানা গেছে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

অনেকেই ওই স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করতে থাকেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের ব্যক্তিগত আইডি থেকে ক্ষোভ প্রকাশ করেন এবং মন্তব্যের মাধ্যমে সংশ্লিষ্ট বক্তব্যের নিন্দা জানান।

ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সচেতন নাগরিকরা স্ট্যাটাসটিকে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অনেকে সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানান।

এছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কেউ লাইভে এসে প্রতিবাদ জানান, আবার অনেকে স্ক্রিনশট শেয়ার করে নিজেদের অবস্থান তুলে ধরেন। এতে করে ঘটনাটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

তবে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও দাবি করা হচ্ছে যে, মোস্তফা কামাল চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের ছেলে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,