সারাদেশ

মাদারীপুরে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত ও ১৭টি আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।  এসব ঘটনায় তার নামে মোট ১৭টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন, ফয়সাল তালুকদার গ্রেফতার এড়াতে বেশকিছুদিন ধরে পালিয়ে গা-ঢাকা দিয়েছিল। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়েছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারসহ নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা যায়। এছাড়া, একই এলাকায় এক চা দোকানির মৃত্যু দেহ পাওয়া যায়। এঘটনাতেও স্থানীয়দের সন্দেহের তীর তার দিকেই রয়েছে।
এদিকে সন্ত্রাসী ফয়সালের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা উক্ত সন্ন্যাসীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনারও চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,