সারাদেশ

শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হবে আর স্থানীয় অর্থনীতি সচল থাকবে : পঞ্চগড়ে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, স্থানীয় অর্থনীতি সচল থাকে। নিজ এলাকার মানুষের কাছে প্রতিটি শিল্পকারখানা কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং আবেগ ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ অংশ।
শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন করার পর আখ চাষীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, একটি মিল সচল থাকলে কর্মসংস্থান তৈরি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে, তার সাথে সাথে স্থানীয় অর্থনীতিও সচল হয় এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের পথ তৈরি হয়। তাই আমরা চাই এসব প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরুক।
তিনি বলেন, শুধু এই চিনিকল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে এবং আরও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে।
পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প মন্ত্রনালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান  সাইফুল ইসলাম, পঞ্চগড়ের
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার  ফরহাদ হোসেন, সুগার মিলের কর্মকর্তাবৃন্দ, আখচাষী প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,