সারাদেশ

শহীদ পরিবারগুলোর পাশে হাজী আব্দুস সাত্তার, মেয়র হিসেবে দেখতে চায় স্বজনরা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার। বুধবার (১৩ মে) সকাল ১১টায় তিনি সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লায় গিয়ে ছাত্রদলের কর্মী শহীদ সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কোনোদিন ভুলবে না। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, একজন শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগের কারণেই আজ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। শহীদ পরিবারের কষ্ট শুধু তাদের একার নয়, এটি পুরো জাতির বেদনা।
মানবিক আবেগ প্রকাশ করে তিনি বলেন, আমি একজন মানুষ হিসেবে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। তাদের সন্তানেরা দেশের জন্য জীবন দিয়েছে, তাই সমাজের প্রতিটি মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো।
এসময় আবেগঘন পরিবেশে তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, আপনারা ধৈর্য ধরুন। আমরা আপনাদের একা ফেলে যাব না। যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই সবসময় পাশে থাকার চেষ্টা করবো।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে হাজী আব্দুস সাত্তার বলেন, মানবতা ও সহমর্মিতার জায়গা থেকে সমাজের সচ্ছল মানুষদেরও এগিয়ে আসা উচিত। শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও জীবিকার দায়িত্ব সমাজকেই নিতে হবে।
এসময় শহীদ পরিবারের সদস্যরা হাজী মোঃ আব্দুস সাত্তারের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। শহীদ সুমনের বাবা-মা বলেন, যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়ান, অসহায়দের সহযোগিতা করেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নিচ্ছেন-এমন মানুষই সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হওয়া উচিত।
একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেন শহীদ আব্দুল লতিফের পরিবারের সদস্যরাও। তারা বলেন, হাজী আব্দুস সাত্তার শুধু নামেই মানবতার ফেরিওয়ালা নন, তিনি বাস্তবেও মানুষের দুঃসময়ে পাশে থাকেন। আমরা চাই এমন মানবিক মানুষ নেতৃত্বে আসুক, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এসময় উপস্থিত স্থানীয়রাও হাজী মোঃ আব্দুস সাত্তারের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,