পঞ্চগড়ে অটিজম সচেনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
অটিজম কোনো সীমাবদ্ধতা নয় প্রতিটি জীবন মূল্যবান প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত হয়েছে।
১৩ মে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্দী সুরক্ষা ট্রাস্ট, বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয় এবং স্থানীয় সেচ্ছাসেবী সংস্থাসমুহ পঞ্চগড়ের সহযোগিতায় ও জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
পঞ্চগড় জেলার সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শাইমী ইমতিয়াজ, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, অটিজম কোন অসুখ না।
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়। এটি মানুষের বৈচিত্র্যের একটি অংশ। একজন অটিজম ব্যক্তি হয়তো অন্যদের মতো কথা বলেনা। কিন্তু তারও অনুভূতি আছে। সে হয়তো ভিন্ন ভাবে শেখে কিন্তু তারও স্বপ্ন আছে। আমাদের দায়িত্ব হলো তাদের প্রতি করুনা নয়। সম্মান দেখানো, অবহেলা নয়, ভালোবাসা দেওয়া, বিচ্ছিন্ন নয়, অন্তর্ভুক্ত করা। আমাদের নতুন করে মানবতার শিক্ষা দেয়।
তারা আরও বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কোনো অটিজম শিশু অবহেলার শিকার হবেনা এবং প্রতিটি মানুষ তার মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচতে পারবে।
আলোচনা সভায় পঞ্চগড়ের বিভিন্ন প্রতিবন্দী বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





