সারাদেশ

সরকারের উন্নয়ন মুলক কাজের পরিকল্পনা ও সুফল নিয়ে প্রেস ব্রিফিং

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে সারাদেশে উন্নয়ন মুলক কাজের পরিকল্পনা ও কাজের সুফল বিষয়ে অবহিতকরণ ও সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের
সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবু এহসান মিয়া, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, সহকারী জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ, মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাব্বির হোসাইন আজিজ, সিনিয়র সহসভাপতি আশরাফুর রহমান হাকিম, সাংবাদিক গাউসুর রহমান, ফায়েজুল শরীফ, আতিকুর রহমান আজাদ কাজী নজরুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন কাজের বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেন। তিনি, খাল খনন, ফ্যামিলি কার্ড কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষক কার্ড বিতরণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে ওসক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,