সারাদেশ

জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাখালগাছির কৃতি সন্তান হাবিব

বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছির কৃতি সন্তান ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব।
বিএনপি’র বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে তিনি ৩ টি মিথ্যা ও ভিত্তিহীন নাশকতা মামলায় ৩৯ দিন কারাবরণ করে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়, ২ বার ছাত্রলীগ কর্তৃক বাড়িতে গুলি বা ব্লাংক ফায়ার এবং ৭ বার হামলার শিকার হয়েছিলো। সবশেষ ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে সম্মুখ সারিতে রাজপথে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন এই ক্লিন ইমেজের ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব।
ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন করেছেন।
মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
নব ঘোষিত কমিটির সভাপতি মোল্লা আতিকর রহমান রাসেল, সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু, রানা দিদার, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি এবং শেখ আল মামুন-কে সাংগঠনিক সম্পাদক করে  জেলা কমিটি ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে বিগত সময়ে রাজপথে ছিলাম এবং আগামী দিনেও রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করব।
তরুণ এই ছাত্রনেতা বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব (২০২১ থেকে ২০২৪), জাতীয় নির্বাচনে বাগেরহাট-২ আসনে এজেন্ট ট্রেইনার, বাগেরহাট সদর উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, উদ্দীপন বাগেরহাটের কো অর্ডিনেটর, ইউথ পিস এম্বাসিডর গ্রুপ বাগেরহাটের কো অর্ডিনেটর’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,