কালীগঞ্জের জামালপুরে ১০১১ হত দরিদ্র পরিবারে কে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে উপজেলার জামালপুর ইউনিয়নে ১,০১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশিদ দেওয়ান । এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক থাকতে নির্দেশ প্রদান করেন। এ চাল বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেদুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এবং স্থানীয় উপকারভোগী।





