সারাদেশ

চকরিয়ায় বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৬

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়া থানা পুলিশ এর বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার ৪ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার অপারেশন অফিসারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় চারজন এবং পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জুনায়েদ (২০), ইফতেখার আজমল (২৪), মো. আয়াত (২১), সাইফুল ইসলাম (২৬), মো. আকাশ (২৩) ও জাফর আলম (৩১)। তাঁদের বাড়ি বদরখালী, পূর্ব বড় ভেওলা, লক্ষ্যাচর ও চকরিয়া পৌরসভা এলাকায়।

পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, চোর-ডাকাত এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

চকরিয়া থানা পুলিশ বলছে, জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,