সারাদেশ

চিলমারীতে “দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হাবিবা আক্তার হাসির” রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হাবিবা আক্তার হাসির” রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০শে মে) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের, ৮নং ওয়ার্ডের “কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” ম্যানেজিং কমিটির সভাপতি সহঃ অধ্যাপক মনিরুল আলম লিটুর সভাপতিত্বে ও কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আলিমুল রাজী রানুর সঞ্চালনায়, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হাবিবা আক্তার হাসির” রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি উপজেলা সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা সভাপতি এ কে এম মোখলেছুর রহমান মাসুম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা সভাপতি ইফতেখার উদ্দিন রাখি, নৃশিং ভাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইউপি সদস্য রায়হানুল ইসলাম বিজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,