সারাদেশ

জালাল উদ্দিন পন্ডিত ট্রাষ্ট থেকে অর্থ ও উপকরণ বিতরণ 

যাকাত হাত পাতার বিষয় নয়, এটি কোরআন হাদিসের আলোকে মানুষের অধিকার
        …. কাজী শাহাদাত
এইচ.এ.বাবলু।।
 শাহরাস্তি উপজেলার আলহাজ্ব জালাল উদ্দিন পন্ডিত ট্রাষ্ট কতৃক যাকাত ফান্ড থেকে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকালে জালাল উদ্দিন পন্ডিত ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, যাকাত এমন ভাবে দেয়া উচিৎ যাতে যিনি যাকাত নিবেন তিনি যেন একজন উদ্যোক্তা হয়ে যান। কয়েক বছর পর যেন তিনি নিজেই যাকাত দিতে পারেন। যাকাত কোন হাত পাতার বিষয় নয় এটা অধিকার। ধনীর অর্থে গরীবের অধিকার। কোরআন হাদিসের আলোকে এটা গুরুত্বপূর্ণ বিষয়। করুণা নয় কিন্তু আমরা করুণা করে দিচ্ছি। তিনি আরো বলেন, আনুষ্ঠানিক ভাবে যাকাত দেয়ার কারণ হলো আরেকজন ধনী ব্যক্তি যাতে উদ্বুদ্ধ হয়। সবাই সতর্ক থাকতে হবে যাকাতের অর্থ ও সামগ্রী যাতে যথাযথ ভাবে প্রদান করা হয়।
মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উনকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মো. সালাউদ্দিন, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মো. আবদুল কাদের, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জালাল উদ্দিন পন্ডিত ট্রাষ্টের সম্পাদক হাফেজ মাওলানা মো. আরিফুল্লাহ। আলোচনা সভা শেষে ২১ জনের হাতে নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,