অর্থনীতি জাতীয় সারাদেশ

অভাবের সংসারে ঈদের স্বস্তি, কুর্শায় ভিজিএফ কর্মসূচিতে খাদ্য সহায়তা

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ২ হাজার ৯৪৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে ২নং কুর্শা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপকারভোগীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে সরকারের এ সহায়তা গ্রহণ করেন।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজালুল হক সরকার। এ সময় তিনি বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পান। তিনি সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে খাদ্য সহায়তা বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মতিনুজ্জামান, ট্যাগ অফিসারবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং গ্রাম পুলিশ সদস্যরা। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সার্বিক দায়িত্ব পালন করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফের এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নিয়মতান্ত্রিক উপায়ে চাল বিতরণ করা হয়।
চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদ উপলক্ষে সরকারের দেওয়া এ সহায়তা তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, ভিজিএফ কর্মসূচির মূল লক্ষ্য হলো উৎসবকালীন সময়ে অসচ্ছল ও হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ঈদের আনন্দে অংশীদার করা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মধ্যেও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,