সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ আটক-১

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন, ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে  রফিক পশারী (৬১)।
শনিবার (২৩ মে) রাত ১১ টার সময় শার্শা থানাধীন বাগুড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগুড়ী সাকিনের বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে আটক আসামি ও পলাতক অজ্ঞাতনামা আসামী (প্রাইভেটকার চালাক) দ্বয়ের ব্যবহৃত  ১ টি পুরাতন সাদা রংয়ের TOYOTA প্রাইভেটকার তল্লাশী করে  ৫ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত (ক) ৮০ বান্ডিল বিদেশী ELEPHANTA FISHING TACKLE ফিসিং নেট, (খ) ৬৮ বান্ডিল  বিদেশী KEERIN FISHING TACKLE ফিসিং নেট, (গ) ৪০ বান্ডিল বিদেশী GOLD CUP ফিসিং নেট জব্দতালিকা মূলে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, আটক আসামী ও পলাতক অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৪৯, তাং-২৪/০৫/২০২৬, ধারা-25B(1)(b)/25-D The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।
আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন এবং পলাতক অজ্ঞাতনামা আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,