সারাদেশ

ধর্ষণের শিকার শিশু নুসরাতের চিকিৎসার খোঁজখবর নিলেন বিপিএ নেতৃবৃন্দ

চট্টগ্রাম প্রতিনিধি
নগরীর চান্দগাঁও এ ধর্ষণের শিকার চার বছরের শিশু নুসরাত এর চিকিৎসার খোঁজখবর নিতে শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যান বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ)চট্টগ্রামের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিপিএ চট্টগ্রাম শাখার সেক্রেটারি জেনারেল ডাঃ বেলায়েত হোসেন ঢালী, সহ সভাপতি অধ্যাপক ডাঃ সনৎ কুমার বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মুসা মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মারুফ উল কাদের চৌধুরী, কালচারাল ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডাঃ ইলহাম ইমাম, ডাঃ আসমা ফেরদৌসী, ডাঃ কামরুন নাহার লুনা ও ডাঃ মাহমুদ আল ফারাবী। এসময় শিশু নুসরাতের চিকিৎসা বিষয়ে বর্ণনা করেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এর ইনচার্জ ডাঃ রেশমা শারমিন। নেতৃবৃন্দ নুসরাতের মায়ের সাথে কথা বলেন, তাকে শান্তনা দেন এবং ধর্ষকের যথাযথ শাস্তি প্রদানের বিষয়ে বিপিএ এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,