সারাদেশ

মাদারীপুরে হাসপাতালে এমপি জাহান্দার আলীর পরিদর্শন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নিরাময় হাসপাতালে পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় শিশু ও হাম রোগীদের ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এমপি জাহান। শিশু রোগীদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় তাকে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেন, মাদারীপুর জেলায় বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক থাকলেও নিরাময় হাসপাতাল দক্ষ চিকিৎসকদের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদনের বিষয়ও খতিয়ে দেখেন তিনি। কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির এবং নিরাময় হাসপাতালের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিরাময় হাসপাতালে দীর্ঘদিন ধরে নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,