সারাদেশ

বাসচাপায় নিহত হাসপাতালের নিরাপত্তারক্ষী

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের বাসের সংঘর্ষে বিল্লাল হোসেন (৫৫) নামে এক নাইটগার্ড নিহত হয়েছেন।

রবিবার (৩১ মে) সকাল ৭টা ৪০ মিনিটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোড়াগড় কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন শাহরাস্তি উপজেলার মুরাগাঁও গ্রামের বাসিন্দা এবং হাজীগঞ্জ ডক্টরস সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের নাইটগার্ড ছিলেন।

পুলিশ জানায়, দায়িত্ব শেষে বাড়ি ফেরার সময় আইদি পরিবহনের বাসে ওঠার চেষ্টা করলে দ্রুতগতির বোগদাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ দুটি বাস আটক করেছে। হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,