সারাদেশ

দেশের সব শেষ করে চলে গেছেন, আমরা নতুন করে দেশটাকে আবার গড়তেছি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। 

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি।
নির্বাচনের সময় বিএনপি নাই, তারেক রহমান নাই। মানুষের মাঝে একটি দল আতংক সৃষ্টি করেছিলো। আল্লাহ তায়ালার কী অশেষ রহমত। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সে আস্থার মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ে নবগঠিত  ভূল্লী উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের কর্মকান্ডে প্রতিফলন করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। ধমক দিয়ে, পিটিয়ে,  নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।
তিনি আরও বলেন, হাসিনা তার কর্মকান্ডের জন্য টিকতে পারেনি। এমন পড়ন পড়ছে আর উঠতে পারে না। তার সাংঙ্গো পাংঙ্গোও নিয়ে পালিয়ে গেছে। আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে সুন্দর, সুষ্ঠ, সহনশীল রাজনীতি চাই। আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা সংসদকে কার্যকারী করতে চাই।
এর আগে ভূল্লী উপজেলা বাস্তবায়ন করায় বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামকে নাগরিক সমাজ, বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,