সারাদেশ

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের (মতলব দক্ষিনের) কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্ত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা’ ও ‘উদ্ভাবন বিশ্বকাপ’ প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের (ইংরেজি ভার্সন) দশম শ্রেণির শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন এন্ড বিজনেস ড. অ্যন্ডি হাদিয়ান্তো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।

এর আগে ৪ ও ৫ জুন বৃহস্পতি ও শুক্রবার ১৭ দেশের ৪শ ৭০ টি দলের দুই দিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শীর্ষে অবস্থানকারী বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়।

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, তার এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।

মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী।  তারা আশা করছেন, ভবিষ্যতেও এম. এ. সায়েম প্রিয়ন্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় বড় সাফল্য অর্জন করে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবেন। তাঁর এই অর্জন চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।

শিক্ষার্থী প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ ওমর ফারুক অভি ও মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের সাফল্যে আনন্দিত, উদ্ভাসিত। তাঁরা সকলের কাছে দোয়া চেয়েছেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল অনুভূতি প্রকাশ করে বলেন, “কেএফটি কলেজিয়েট স্কুল উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ সকল রকম সহায়তা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা আনন্দিত। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণের কাজ অব্যাহত থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,