সারাদেশ

শাহরাস্তিতে সন্ধ্যার পর ঘোরাফেরা, ৫ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তিতে পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১০ জুন ২০২৬) রাতে শাহরাস্তি থানার উদ্যোগে মেহের স্টেশন এলাকা ও শাহরাস্তি পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার, এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া এবং এসআই (নিঃ) মো. আইয়ুব খাঁন সঙ্গীয় ফোর্সসহ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

এ সময় সন্ধ্যার পর উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ৫ কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ৩ জন অষ্টম শ্রেণি এবং ২ জন দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। তবে পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর ঘোরাফেরার কারণ সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি তারা।

পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তারা আর এভাবে ঘোরাফেরা করবে না মর্মে অঙ্গীকার করেন। পরে সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে কোনো থানার রেকর্ড না পাওয়ায় নিজ নিজ অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে একই দিনে পৃথক অভিযানে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আজাদ হোসেনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ঘুঘুশাল এলাকার বাসিন্দা আজাদ হোসেনকে গ্রেফতার করেন। তিনি সিআর-০৩/২০২২ (শাহরাস্তি) মামলায় যৌতুক আইনের ৩ ধারায় দণ্ডিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,