সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-২

জাকির হোসেন,শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শাথানা পুলিশের অভিযানে ৩৮ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন,নড়াইল জেলার দেবী উত্তরপাড়া গ্রামের মৃত শেখ জিল্লুর রহমান জিন্নাহের ছেলে শেখ তসলিম উদ্দিন (২৩) ও যশোর সদর উপজেলা মৃত জামাল বাহাদুরের ছেলে সোহেল রানা (৩০) সে ধর্মতলা শিশু আদ্বীন এর পাশে তিন খাম্বার মোড়ে জাহেদের বাড়ির ভাড়াটিয়া।
বুধবার (০৯ জুন)  রাত ৮ টার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কাশিপুর সাকিনস্থ কাশিপুর বাজার পাড়ায় জনৈক মাজিদ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮ বোতল  মাদকদ্রব্য ESkuf Syrup জব্দতালিকা মূলে উদ্ধার করে।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-০৯, তাং-১০/০৬/২০২৬  ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ)/৪১ রুজু করা হয়েছে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,