রাজনীতি

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুম পেঁচা বসেছে

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। তারা সেখানে দুর্নীতি ও অনিয়মসহ সব ধরনের অপকর্ম করছে। সরকারের ঘোষিত এটি কোন বাজেট নয়, এটি মূলত বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার গেজেট। যেই বাজেটে বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই সেটি কোন বাজেট নয়।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দিল্লীর সাথে চুক্তি করে তাদের প্রেসক্রিপশনে ক্ষমতা চালিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সীমান্তে কোনো হত্যাকাণ্ডের সমর্থন করি না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সেদিনই প্রকৃত অর্থে স্বাভাবিক হবে, যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। বাংলাদেশের কোনো নাগরিককে সীমান্তে অবৈধভাবে হত্যা করা হবে না, ন্যার্যতার সাথে বন্ধুত্ব স্থাপন হবে৷ সেদিনই দুই দেশের মধ্যে ন্যায্যতার সম্পর্ক নিয়ে ভাবা যাবে।

এনসিপির এই নেতা বলেন, আমরা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না। গণতান্ত্রিকভাবে ধৈর্য ধারণ করে যাচ্ছি। সীমালঙ্ঘন করলে এই বীর চট্টলা থেকে আবারও উই রিভোল্ট ঘোষণা করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো বাজেট নয়, এটা নিজেদের দলীয় লোকদের জন্য একটি গেজেট। যার মাধ্যমে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই বাজেটে শহীদ আবু সাঈদ, ওয়াসিম কিংবা মুগ্ধের রক্তের প্রতিফলন নেই। সেই বাজেটকে আমরা ধিক্কার জানাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ