সারাদেশ

জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে সিতো-রিউ অভ্যন্তরিন কারাতে-দো  কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমির আয়োজনে এ প্রতিযোগীতায় বিভিন্ন বয়সী কারাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের দক্ষতা প্রদর্শন করেন।
এ সময় আমন্ত্রিত অতিথি জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন প্রতিযোগিতা শেষে উত্তীর্ণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জয়পুরহাট কিং কুইন জিম এন্ড কারাতে একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান এবং প্রতিযোগীতা পরিচালনা করেন, জাতীয় কারাতে কোচ ও রেফারি মোঃ রফিকুল আহম্মেদ হৃদয়।
বক্তারা বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও মার্শাল আর্টসের চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,