সারাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুরে চারা বিতরণ

মাদারীপুর প্রতিনিধিঃ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকায় মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ রোপণ এবং তার পরিচর্যা করার আহ্বান জানান।
পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন এবং নিজ হাতে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,