সারাদেশ

কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর নোয়াদ্দা গ্রামে তাঁর জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত আমির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মৃত ফজর আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পমাল্য অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় প্রেসক্লাবের সামনে সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনে অংশ নেওয়ার সময় আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,