সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় এবং উপজেলার বিভিন্ন গ্রুপে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির পরিচালক পরাগ রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কবি সজীম শাইন।
বক্তারা বলেন, মানবসেবায় দুর্গাপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের প্রশংসা অর্জন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
তারা আরও বলেন, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এসময় উপস্থিত সকলে সংগঠনটির পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,