সারাদেশ

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ, দুই মামলায় জামিন পেলেন মুফতি আমির হামজা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ রোববার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সুমন কুমার কর্মকার তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মুফতি আমির হামজা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আবু তালেব এবং বাদীপক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির শুনানিতে অংশ নেন।
এদিকে, বহুল আলোচিত এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু ও আরাফাত রহমান কোকো এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে মুফতি আমির হামজার বিরুদ্ধে। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ আদালতে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দুটি দায়ের করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,