সারাদেশ

হাজীগঞ্জের সাংবাদিক আজাদের উপর হামলার ঘটনায় শাহরাস্তি প্রেসক্লাবের নিন্দা 

প্রেস বিজ্ঞপ্তিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু।
বুধবার (১৭ জুন ২০২৬) এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল বলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে প্রেসক্লাব থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। এছাড়া সরকারের নিকট সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা বিধানেরও জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, হাজীগঞ্জ মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কাজের সংবাদ প্রকাশ করায় মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের উপর হামলা ও মারধর করা হয়। হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে এ হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,