সারাদেশ

কক্সবাজারের উদ্দেশ্যে শাহরাস্তি প্রেসক্লাব সদস্যদের আনন্দ ভ্রমণ শুরু

‎এইচ এ বাবলু :
‎শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ তিন দিনব্যাপী এক আনন্দ ভ্রমণে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
‎আজ রাত ৯.০০টা শাহরাস্তি গেইট দোয়া ভাঙ্গা থেকে ‘আয়না পরিবহন’-এর একটি বিশেষ বাসযোগে সদস্যরা এই সফরের উদ্দেশ্যে রওনা হন।
‎যাত্রা প্রাক্কালে দোয়া ভাঙ্গা এলাকায় উপস্থিত হয়ে ভ্রমণকারী সদস্যদের শুভেচ্ছা ও বিদায় জানান প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয় এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু। এ সময় তারা সকলের নিরাপদ ও আনন্দদায়ক সফর কামনা করেন।
‎তিন দিনের এই আনন্দ ভ্রমণ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সদস্যদের মাঝে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে। ভ্রমণকালীন সময়ে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন:
‎ফয়েজ আহমেদ, মহিউদ্দিন মাঈনু, জামাল, হাসান আহমেদ বাবলু, আবু মুসা আল শিহাব, আহসান হাবীব, জুয়েল, হানিফ মিয়াজী, জসিম উদ্দিন।
পুরো সফরের সার্বিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন সভাপতি মঈনুল ইসলাম কাজল। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, কক্সবাজারে অবস্থানকালে সদস্যরা তিন দিন সেখানে অবস্থান করবেন। এই সময়ে তারা কক্সবাজার ও এর আশেপাশের বিভিন্ন আকর্ষণীয় ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি সদস্যদের বিনোদনের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,