সারাদেশ

শাপলাপুর বন বিট কর্মকর্তা আশরাফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বন বিভাগের আদেশ,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর বন বিটের কর্মকর্তা (ফরেস্টার) মো. আশরাফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করেছে বন বিভাগ। একই সঙ্গে তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন উড়িরচর সদর বিটের ফরেস্টার মিল্টন চন্দ্র সরকার।

আজ বুধবার (১৮ জুন) উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এম. এ. হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শাপলাপুর বন বিট এলাকায় সাম্প্রতিক সময়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে শাপলাপুরের জেমঘাট ও হরিয়ারছড়া এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধের ঘটনা সামনে আসে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন বিভাগ এ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ফরেস্টার মো. আশরাফুল ইসলামকে ১৮ জুন বিকেলের মধ্যে শাপলাপুর বিটের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এদিকে একই দপ্তরের পৃথক আদেশে উড়িরচর সদর বিট থেকে বদলি হয়ে আসা ফরেস্টার মিল্টন চন্দ্র সরকারকে শাপলাপুর বিটের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে বিদায়ী কর্মকর্তার কাছ থেকে ফরম-৫০ ও চার্জনোটের মাধ্যমে দায়িত্বসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বুঝে নিতে বলা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিগত সময়ে বন বিভাগের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বন বিভাগের আদেশের অনুলিপি ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক, কক্সবাজার ও মিরসরাইয়ের সহকারী বন সংরক্ষক এবং মহেশখালী ও উড়িরচর রেঞ্জ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,