সারাদেশ

সান্তাহারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়ানো অবস্থায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা।
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “এখনো পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণ জনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনা স্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে”। তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ট্রেনের ছাদে ভ্রমণ কারী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং বিষয়টি অতি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,