সারাদেশ

দেবীগঞ্জে প্রকল্পের চেক দিতে শতকরা ১৫  ঘুষ নেন দূর্নীতির বরপুত্র পিআইও বাবুল চন্দ্র, টাকা না দিলে মিলে না চেক

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দূর্নীতির বরপুত্র বাবুল চন্দ্র রায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিল প্রদানে ১৫ শতাংশ কমিশন আদায় করছেন। টাকা না দিলে মিলে না চেক।
 সম্প্রতি তার দপ্তরে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যকে এ কমিশন নিয়ে দেনদরবার করার একটি ভিডিও হাতে পেয়েছে গণমাধ্যমকর্মীরা।
পিআইও বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে এরআগেও বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে দূর্নীতি ও কমিশন নেয়ার নিউজ প্রকাশিত হয়। টাকার বিনিময়ে সব ঘটনা ধামাচাপা দেন তিনি। তার অনিয়মের অভিযোগ জেলা প্রশাসক,  জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা পঞ্চগড় এবং ত্রান পূর্নবাসন অধিদপ্তর দেয়া হলেও তারা কোন তদন্ত কমিটি বা কোন ব্যবস্থা নেননি।
বড় বড় প্রকল্প গুলো পিআইও নিজে কাজ করেন। তার নিযুক্ত মিস্ত্রি রুবেল নামের এক ব্যক্তিাে দিয়ে সব কাজ করান। ওই রুবেল মিস্ত্রি সারাদিন পিআইও অফিসে বসে থাকে। পিআিও বাবুল চন্দ্র যে কোন সাইটে বা প্রকল্পে সরজমিনে গেলে রুবেল মিস্ত্রী কে সাথে করে নিয়ে যান।
প্রায় ৫ মিনিটের ভিডিওতে পিআইও বাবুল চন্দ্র রায়কে বলতে দেখা ও শোনা যায় মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে। তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে।
তিনি বলেন, মেম্বারদের কোন দিন লাভ হয় না। এটা কোন দিন শুনছেন মেম্বারলা বলছে, আমার লাভ হইছে। আপনারা বলেন, আমি যে এতোদিন পিআইও গিরি করতেছি। আমাক কোন মেম্বার বলে নাই- আমার লাভ হইছে। আমার কথা আমি বলছি এখন আপনার কোন কথা থাকলে বলেন।
ভিডিওতে হিসাব কষে পিআইও বাবুল চন্দ্র রায়কে বলতে শোনা যায়, ১ লাখ ৬২ ইন্টু ১৫, ২৪ হাজার।… শুনেন. আপনারে আগে পরিষদে আসতে দেয় নাই। এরপর থেকে আপনারাও এখন আসতে দিবেন না। শোধবোধ।  ভিডিওতে এভাবে বেশ কয়েকটি প্রকল্পের টাকা নিয়ে ক্যালকুলেটরে হিসাব কষে কমিশনের কথা জানিয়ে দেওয়া হয় প্রকল্প সভাপতিদের।
এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাকে জানাব এবং স্থানীয় ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,