সারাদেশ

দেবীগঞ্জের ভাইরাল হওয়া ঘুষখোর পিআইও বাবুলের বিরুদ্ধে  শান্তিমূলক ব্যবস্থা না নিয়ে ত্রান মন্ত্রনালয়ে প্রত্যাহার

একেএম বজলুর রহমান, পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাইরাল হওয়া ঘুষখোর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ত্রাণ প্রশাসন শাখা ২৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে  বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্য ও চেয়ারম্যানরা এনিয়ে চলছে কানাঘুষা করছেন। তারা বলছে পিআইও বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে ত্রান মন্ত্রনালয়ে প্রত্যাহার করা ঠিক হয়নি।
বর্তমান কর্মস্থল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে বদলিকৃত কর্মস্থল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে আগামী ২৪ জুন তারিখের মধ্যে সংযুক্তকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৪ জুনের পর থেকেই বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
ঘুষখোর ওই পিআইও বাবুল চন্দ্র রায়ের একটি ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল হয়। প্রায় ৫ মিনিটের ভিডিওতে পিআইও বাবুল চন্দ্র রায়কে বলতে দেখা ও শোনা যায় মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে। তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে। মেম্বারদের কোন দিন লাভ হয় না। এটা কোন দিন শুনছেন মেম্বারলা বলছে, আমার লাভ হইছে। আপনারা বলেন, আমি যে এতোদিন পিআইও গিরি করতেছি। আমাক কোন মেম্বার বলে নাই- আমার লাভ হইছে। আমার কথা আমি বলছি এখন আপনার কোন কথা থাকলে বলেন।
ভিডিওতে হিসাব কষে পিআইও বাবুল চন্দ্র রায়কে বলতে শোনা যায়, ১ লাখ ৬২ ইন্টু ১৫, ২৪ হাজার।… শুনেন. আপনারে আগে পরিষদে আসতে দেয় নাই। এরপর থেকে আপনারাও এখন আসতে দিবেন না। শোধবোধ।  ভিডিওতে এভাবে বেশ কয়েকটি প্রকল্পের টাকা নিয়ে ক্যালকুলেটরে হিসাব কষে কমিশনের কথা জানিয়ে দেওয়া হয় প্রকল্প সভাপতিদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,