সারাদেশ

সনাকের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক ক্যাম্পেইন।

দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করল তরুণ শিক্ষার্থীরা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর তরুণদের প্লাটফর্ম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এর উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত ও ‘তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কুমিল্লা জিলা এর শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এক ক্যাম্পেইন অনুষ্ঠান আজ বিদ্যালয়ের কর্মশালা কক্ষে অনুষ্ঠিত হয়। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্তের সঞ্চালনায় ও সনাককুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় এর সভাপতিত্বে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ। সনাক সদস্য সেলিনা আক্তার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবার থেকেই দুর্নীতি বিরোধী কার্যক্রম শুরু করতে হবে। আমাদের যে কাজ করা উচিত না সেটা পরিহার করতে হবে। শুধু উচ্চ শিক্ষিত হলেই চলবে না নৈতিক গুন সম্পূর্ন সুনাগরিক হতে হবে।
সকল পর্যায়ে তথ্য অধিকার আইনের চর্চার জন্য নাগরিক সচেতনতায় টিআইবি’র উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, তথ্য অধিকার আইনের প্রায়োগিক দিক বৃদ্ধির মাধ্যমে কলেজের প্রতিটি কাজে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে “টিআই, টিআইবি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন” ও তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন সনাকের সহ সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। এছাড়াও ইয়েস সদস্যবৃন্দ তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যবহারিক দক্ষতা অর্জন বিষয়ক উপস্থাপনায় অংশগ্রহণকারীদের হাতে কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ সনাক সদস্য বদরুল হুদা জেনু। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন তোমরা সকলেই মেধাবী। তোমাদের মেধা ও দক্ষতা দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তোমরা শপথের মাধ্যমে যে অঙ্গীকার ব্যক্ত করেছ, এই চর্চা চালিয়ে গেলেই দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

সমাপনী বক্তব্যে সনাক সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় বলেন, তরুনরাই আমাদের শক্তি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সকল ক্ষেত্রে তরুনরাই ছিল অগ্রণী। সম্প্রতি তোমরাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে রাষ্ট্রের অসঙ্গতি ধরিয়ে দিয়েছ। শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে দুর্নীতি প্রতিরোধে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, সুশাসন, সচ্ছতা ও জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে টিআইবি-সনাক কাজ করছে আগামী দিনে তরুণরাই হবে সেই সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রানী রায়, সনাক সদস্য সঞ্জিত কুমার সিংহ, শিক্ষকবৃন্দ ও ইয়েস গ্রুপের সদস্য। পরিশেষে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,