সারাদেশ

মাদারীপুরে ওয়াজউদ্দিন মাতুব্বর গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ দেশি-বিদেশি তারকা ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। শনিবার (৪ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে মুখোমুখি হয় কুলপদ্দি মডেল ক্লাব ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের নির্ধারিত ৭০মিনিটের খেলার প্রথমার্ধে করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কুলপদ্দি মডেল ক্লাব। গোল হজমের পর চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন কুলপদ্দি মডেল ক্লাবের খেলোয়াড় ও সমর্থকরা।
ফাইনাল ম্যাচকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো ফুটবলপ্রেমী স্টেডিয়ামে দর্শক গ্লারিতে ভিড় জমান । দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। দেশি-বিদেশি খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্যে উপভোগ্য হয়ে ওঠে পুরো ম্যাচ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জাহান্দার আলী মিয়া।
 এ সময় তিনি বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধ সম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী ও সদস্য সচিব গোলাম কবির, মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, জেলার ফুটবলের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,