সারাদেশ

আশুলিয়ায় চুরির মালামাল কেনার অভিযোগে চোর ও ব্যবসায়ী আটক হলে ঘটনার মোড় নেয় অন্যদিকে 

সাভার প্রতিনিধি:

আশুলিয়ার ইসলামনগর এলাকায় ভাঙ্গারির দোকানে চুরির মালামাল কম দামে কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, এক ভাঙারি ব্যবসায়ী চুরির মালামাল বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে কিনছিলেন এমন তথ্য জানার পর এলাকাবাসী চোর ও ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

 

ঘটনা গত ২৭ জুন আনুমানিক রাত ১১.৩০ ইসলামনগরের ভাঙারীর দোকানে একজন চোরকে আটক করা হয় যিনি গেরুয়া বাজারের মঙ্গল মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন হাড়ি-পাতিল চুরি করে তা কম মূল্যে ভাঙ্গারির দোকানে বিক্রি করতে আসেন। সে সময় মঙ্গল মিষ্টান্ন ভান্ডারের মালিকসহ স্থানীয় জনগণ হাতেনাতে তাদেরকে আটক করেন। এসময় চোর স্বীকারোক্তি দেন তিনি প্রায়ই চুরির মাল কম দামে এই ভাঙ্গারী দোকানে বিক্রি করেন এবং এগুলো যে চুরির মাল তা ভাঙ্গারি ব্যবসায়ী(মান্নান মিয়া) জানেন। সে আরো বলেন একাধিকবার চুরির মাল এ দোকানে বিক্রি করেছেন।এ সময় স্থানীয় জনগণসহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তি ও চৌকিদারের তত্ত্বাবধানে চোরসহ ভাঙ্গারি  ব্যবসায়ীকে ৯৯৯ কল দিয়ে পুলিশের সোপর্দ করা হয়।

 

তবে ঘটনার পর নতুন মোড় নেয় বিষয়টি। অভিযোগ রয়েছে, ওই ভাঙারি ব্যবসায়ীর মেয়ে সুমি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।যদিও সেদিন ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন না সুমি।  মামলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন না—এমন কয়েকজন ব্যক্তির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

অভিযুক্তদের দাবি, তারা নির্দোষ এবং তাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

 

মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তিনি বলেন, ঈদের আগের দিন রাতে এ ঘটনা ঘটে, পরিস্থিতি এমন ঘোলাটে হয়ে যায় মব সৃষ্টি হয়ে যাওয়ার মতো যার ফলে সকলের উপস্থিতিতে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। কিন্তু এই মান্নান মিয়া পরবর্তীতে আমাদের নামে মিথ্যা মামলাদায়ের করেন। এর আগেও তিনি একাধিক মামলা বাণিজ্য করেছেন এটা তার একটি ব্যবসা।

 

মামলার দ্বিতীয় আসামী তৌফিক আহমেদ তিনি ইসলামনগর বাজার কমিটির সভাপতি। তিনি বলেন, ঘটনার দিন আমি ঘটনা স্থলে উপস্থিত ছিলাম না তারপরও ভাঙ্গারি মান্নান মিয়া আমার নামে মামলা দেন। তিনি বিভিন্ন সময় এ ধরনের মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন। মূলত তারএই ভাঙ্গারি ব্যবসার বাড়ালে রয়েছেন মাদক সিন্ডিকেট সহ নানা অবৈধ ব্যবসা। আর এগুলোকেই ঢাকতে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মামলা দিয়ে দমিয়ে রাখতে চান। এর সুষ্ঠু তদন্ত হোক এবং মান্নান মিয়াকে আইনের আওতায় আনা হোক।

 

মামলার তৃতীয় আসামী সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  একজন কর্মচারী তিনি বলেন, ঘটনার কোন কিছুই আমি জানিনা, কবে ঘটেছেন কি ঘটেছেন তাও জানিনা।মূলত আমি তার প্রতিবেশী, প্রতিবেশী হওয়ায় তার সাথে আমার পূর্বে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ওই পূর্ব শত্রুতার জের ধরেই এ মামলায় আমাকে অন্তর্ভুক্ত করেছে। তিনি একজন মামলাবাজ, মাদক ব্যবসায়ীসহ নানা অপকর্মের সাথে জড়িত। এলাকাবাসী এসব বিষয় জেনে যাওয়ায় তিনি এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিদের নামে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছেন। এর সুষ্ঠু তদন্ত অতি জরুরী  এবং তাকে আইনের আওতায় আনা দরকার।

 

অন্যদিকে, মামলার বাদী সুমি আক্তার তার বক্তব্যে বলেন, আমার বাবাকে সেদিন মারধর করা হয়েছে, মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এবং আমাদের কাছে টাকা দাবি করা হয় বাবাকে ছাড়ানোর জন্য।

 

ব্যবসায়ী মান্নান মিয়া বলেন, মালামাল বিক্রি করতে এসেছে আমি কিনেছি, কে এনেছে কোথা থেকে এনেছে সেটা তো আমি জানিনা।আমার মেয়ে বাদি হয়ে মামলা করেছে, আসামিরা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের গায়ে হাত দিয়েছে। তাদের নেতৃত্বে আমাদের মারধর করা হয়েছে, মামালায় পাঁচ জনের নাম দিয়েছে আরো অজ্ঞাতনামা রয়েছে।

 

এদিকে এই মামলার যে সাক্ষী রয়েছেন কামাল তার সাথে যোগাযোগ করলে তিনি একেক সময় একেক কথা বলেন। ঘটনাস্থলে কি ঘটেছিলেন তার সুস্পষ্ট কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,