সারাদেশ

বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে ডাকঘর কর্মচারীদের বিক্ষোভ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শাখা ডাকঘর কর্মচারীরা।

বুধবার দুপুরে জয়পুরহাট প্রধান ডাকঘরের সামনে জয়পুরহাট শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সদস্য আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে ডাকসেবা দিয়ে এলেও শাখা ডাকঘরের কর্মচারীরা এখনও মাত্র ৪ হাজার ৪০০ টাকা মাসিক ভাতায় দায়িত্ব পালন করছেন, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অমানবিক।

তারা অবিলম্বে শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে কর্মচারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দুই দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,