তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সাতক্ষীরা তালা উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আঠারো মাইল দিক থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-১৩-২৬-৯০) এবং তালা থেকে আঠারো মাইল দিকে যাওয়ার সময় একটি মোটরভ্যান শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় গেলে মটর ভ্যান এবং পরিবহনের ধাক্কা দেয়। এতে মোটরভ্যানে থাকা রুমি আক্তার ঘটনা স্থানে নিহত হন।
দুর্ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পায়।




