সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

 জাকির হোসেন,বেনাপোল-শার্শা:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৬০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,সাতক্ষীরা জেলার সদর উপজেলার টিকেট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মজিদ মোল্লা (৪৪) শার্শা থানার ছোট নিজামপুর ইউনিয়নের নিজামপুর উওরপাড়া গ্রামের তফিল উদ্দিনের ছেলে মোমিনুর রহমান চঞ্চল (৩৮)।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১ টার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন গোড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোড়পাড়া বাজারস্থ রেশাদ সুপার মার্কেটের মা-মনি ডেন্টাল কেয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে।
উদ্ধারকৃত আলামত (৩০+৩০)=৬০) গ্রাম মাদকদ্রব্য গাঁজা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক  জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,