সারাদেশ

​শাহরাস্তিতে টানা বৃষ্টিতে বসতঘরের অংশ ও নলকূপ পুকুরে: বিত্তবানদের সহায়তার আকুতি

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১ নং ওয়ার্ডের ভাটনি খোলা গ্রামে টানা তিন দিনের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বসতঘরের অংশ ও নলকূপ (কল) পুকুরে ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
​এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হানিফ মিয়াজি এবং সাংবাদিক মোঃ মাহবুব আলম।
​স্থানীয় সূত্রে জানা যায়, ভাটনি খোলা গ্রামের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ সামছুল আলমের বসতঘর ও নলকূপটি স্থানীয় একটি পুকুরের একেবারেই কাছাকাছি ছিল। গত কয়েকদিনের টানা অতিবর্ষণ এবং ঝড়ো বাতাসের কারণে পুকুর পাড়ের মাটি ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই নলকূপের পুরো অংশ পুকুরে তলিয়ে যায়। একই সাথে বসতঘরের এক অংশ, একটি টয়লেট এবং বেশ কিছু গাছপালা পুকুরে ভেঙে পড়ে মারাত্মক ক্ষতিসাধন হয়।
​ক্ষতিগ্রস্ত সামছুল আলমের স্ত্রী মনি বেগম আর্তনাদ করে বলেন, “আমার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সামান্য একটি চায়ের দোকান চালিয়ে তিনি কোনোমতে আমাদের সংসার চালান। এই টানাটানির সংসারে এত বড় ক্ষতি আমরা কীভাবে কাটিয়ে উঠব ভেবে পাচ্ছি না। ঘর আর কল মেরামত করার মতো সামর্থ্য আমাদের নেই।” অসহায় পরিবারটি এই বিপর্যয় কাটিয়ে উঠতে সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর আকুল আবেদন জানিয়েছেন।
​ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রতিবেশীরা জানান, অতিবৃষ্টির কারণে পুকুর পাড়ের মাটি নরম হয়ে এই ধসের সৃষ্টি হয়েছে। পরিবারটির জরুরি সহায়তায় এলাকার সামর্থ্যবান ও প্রশাসনের দ্রুত এগিয়ে আসা উচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,