সারাদেশ

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয়, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ, নির্বাহী সদস্য হাসান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, মাহবুব আলম, মোসাদ্দেক হোসেন জুয়েল এবং রকি চন্দ্র সাহা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সদস্য হাসানুজ্জামান, মাহমুদুল হাসান, হানিফ মিয়াজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, ঐক্য ও পেশাগত মানোন্নয়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,