সারাদেশ

নীলফামারীর ডিমলা তিস্তা চরে বিজিবির অভিযান, জব্দ পাঁচ ভারতীয় গরু

তিস্তা চরে বিজিবির অভিযান, জব্দ পাঁচ ভারতীয় গরু

হযরত আলী বেলাল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিস্তা নদীর চরে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।

রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান এবং বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম. নাছের পৃথকভাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত গরুগুলোর বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,