সারাদেশ

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের “বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি :

সর্ববৃহৎ সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, সাংবাদিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সভায় ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জি,এম আশরাফ,মাজেদুর রহমান, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় শার্শা উপজেলা সাংবাদিকতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,