ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা’র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (২২ জুন) ছাতক পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এর অর্থায়নে নগর পরিচালন, অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)- এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে তারা এই সফরে আসেন। পরিদর্শন কার্যক্রমে কান্ট্রি ডিরেক্টরের সাথে আরো উপস্থিত ছিলেন, ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিইডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়, আইইউজিআইপি প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী। তারা সকাল ১১.৩০ ঘটিকায় পৌরসভার হল রুমে ছাতক পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় অংশ নেন ।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। সভায় বক্তব্য রাখেন, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা ,ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিইডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়, আইইউজি আই পি’র প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌরসভার টিএলসিসি’র সদস্য শামসুর রহমান শামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল প্রমুখ। পরে তারা পৌরসভার বৌলা এলাকায় এডিবি -এএফডি’র পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেছেন।
টিএলসিসির সভায় উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির,
আইইউজিআইপি’র আজহার আলী, টিএলসিসি’র সদস্য শহিদুর রহমান সুহেল, কালা মিয়া, শংকর কুমার দাস, আবু সুফিয়ান বাবুল, মজনু মিয়া, আনোয়ার হোসেন, মোজান্মেল হক রুহেল, সুলেমান মিয়া, লালু শাহ, ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।





