চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে, কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে জুলাই) সকাল ১১টার দিকে থানাহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায়, সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক, প্রতিবেদন ও উপস্থাপক, রবিউল ইসলামের সভাপতিত্বে ”পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হৃদয় মিয়া এবং গীতা পাঠ করেন, গৌতম চন্দ্র”। এবং ৬০জন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের সম্মানিত মেডিক্যাল অফিসার ডাঃ আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সোহেল রানা। সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি। আরও বক্তব্য রাখেন, সংযোগ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ এডমিন নুর আলম নাহিদসহ অনেকে। পরে আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরেন, সংযোগ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা টিমের নিবেদিত প্রাণ ভলান্টিয়ার ও প্রোগ্রামের সভাপতি রবিউল ইসলাম। কেয়ারগিভিং পেশার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করেন এবং “কেয়ারগিভিং ক্যারিয়ারের” সুযোগ নিয়ে সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি। প্রোগ্রাম শেষে উপস্থিত তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। পুরো প্রোগ্রামটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা ও সঞ্চালনা করেন, সংযোগ ফাউন্ডেশনের ভলান্টিয়ার মিনহাজুল ইসলাম সীমান্ত।





